মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজ না পাওয়ায় আত্মহত্যা করলেন অভিনেত্রী

কাজ না পাওয়ায় আত্মহত্যা করলেন অভিনেত্রী

ভিশন বাংলা ডেস্ক: কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন প্রতিশ্রুতিশীল বাঙালি অভিনেত্রী সুবর্ণা যশ (২৩)। তিনি ‘ময়ুরপঙ্খী’ নামে একটি মেগাসিরিয়ালে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছিলেন। গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, মেগাসিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন সুবর্ণা। কিন্তু সম্প্রতি কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্বজনরা। মা-বাবার একমাত্র সন্তান সুবর্ণা উচ্চমাধ্যমিক পাঠ চুকে কলকাতায় সাংবাদিকতা পড়তে যান। কলকাতায় যাওয়ার পর কিছুদিন নানা জায়গায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন। পরে তিনি টলিপাড়ায় কাজ নেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মেগাসিরিয়ালে পার্শ্বচরিত্রে কাজ শুরু করেন সুবর্ণা। ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে প্রধান চরিত্রের বান্ধবীর ভূমিকায় দেখা যায় তাকে। নিয়মিত টালিগেঞ্জর সিনেমাপাড়ায়ও যাতায়াত ছিল সুবর্ণার। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে অবসাদ চেপে ধরে তাকে। এই অবসাদে অসুস্থ হয়ে পড়লে পরিবার সুবর্ণাকে বাড়ি নিয়ে যায়। এমনকি তার চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে ক’দিন আত্মীয়দের বাড়িতে বেড়িয়ে রোববার বর্ধমানে নিজেদের বাড়িতে ফেরেন। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com