মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গোপনে দ্বিতীয় সন্তানের মা হলেন লিজা হেডন

গোপনে দ্বিতীয় সন্তানের মা হলেন লিজা হেডন

নিউজ ডেস্ক: একবার সন্তানকে প্রকাশে স্তন্যপান করিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ‘কুইন’ সিনেমার নায়িকা লিজা হেডন। এরপর অনেক দিন নিরবেই কাটিয়েছেন নায়িকা। এবার হঠাত করেই নতুন খুশির খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

গোপনে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন লিজা হেডন। সম্প্রতি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দ্বিতীয় ছেলের জন্মের খবরটা একটু দেরিতেই জানিয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করেছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাইয়ের হাত ধরে ছবি তুলছে লিজা হেডনের বড় ছেলে। তবে দুই ছেলেকে একসঙ্গে দেখা গেলেও, সেখানে লিজা হেডন বা তার স্বামী দিনো লালওয়ানিকে দেখা যায়নি। বর্তমানে দুই ছেলে লিও এবং জ্যাক-কে নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিজা।

সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটি করেন লিজা। বলিউড অভিনেত্রীর সেই ছবি সামনে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। তবে লিজা হেডন কবে মা হন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com