মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফের মা হলেন শিল্পা শেঠি

ফের মা হলেন শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘরে এলো কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম আইডিতে এ খবর জানালেন বলিউডের এই দম্পতি। মেয়ের নাম রেখেছেন সামিশা।রাজ কুন্দ্রা লেখেন, কতটা খুশি বলে বোঝাতে পারব না। সমিশা শেঠি কুন্দ্রা, পরিবারের নতুন সদস্য। কন্যা সন্তানের আগমনে আনন্দিত। গেল ১৫ ফেব্রুয়ারি শিল্পা-রাজের মেয়ে সামিশার জন্ম হয়েছে বলে জানান তারা।

তবে ছবির সঙ্গে মেয়ের নামের অর্থ বুঝিয়ে দিয়েছেন শিল্পা। তিনি লেখেন, আমাদের প্রার্থনার অলৌকিকভাবে উত্তর এসেছে। অন্তরের কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি, কুন্দ্রা পরিবারে ছোট্ট পরি সামিশা শেঠি কুন্দ্রার আগমন হয়েছে। ১৫ ফেব্রুয়ারি জুনিয়র এসএসকে জন্ম হয়েছে, ‘সা’-এর সংস্কৃত অর্থ পাওয়া এবং রাশিয়ান ভাষায় ‘মিশা’ বলতে বোঝায় ‘ঈশ্বরের মতো কেউ’।ভারতীয় গণমাধ্যম জানায়, সারোগেসির মাধ্যমেই জন্ম হয়েছে শিল্পা-রাজের মেয়ের।উল্লেখ্য, ২০০৯ সালে শিল্পা শেঠির সঙ্গে ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিয়ে হয়। ২০১২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তানের। প্রথম সন্তানের নাম ভিয়ান। অন্যদিকে, প্রায় ১২ বছর পর বলিউডে ফিরছেন শিল্পা। ‘নিকম্মা’ ও ‘হাঙ্গামা টু’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com