মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নুসরাতের মুকুটে নয়া পালক ‘তুমি অনন্যা’

নুসরাতের মুকুটে নয়া পালক ‘তুমি অনন্যা’

বিনোদন ডেস্ক: প্রথমবার অভিনয় জগতের সঙ্গে সঙ্গে রাজনীতি মঞ্চে প্রবেশ করেই জিতে নিলেন ‘তুমি অনন্যা’ পুরস্কার। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দু’দিন আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’র জন্য নুসরাত পেলেন সেরার শিরোপা।

সংসদীয় কাজের ওপর ভিত্তি করে পার্লামেন্টে অনন্য পারফরম্যান্সের জন্যে নুসরাত জয় করেছেন ১৫তম ‘তুমি অনন্যা’ পুরস্কার। এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন জনসাধারণের উদ্দেশে। সম্মানিত হয়ে নুসরত জাহান জানান, আশা করি ভবিষ্যতেও দেশ এবং দশের জন্য এভাবেই কাজ করে যেতে পারব।

রাজনীতির ময়দানে প্রথমবার পা রেখেই সাংসদ নির্বাচিত হয়েছেন। গত লোকসভা নির্বাচনের সময় বিপুল ভোটে বিরোধী দলপ্রার্থীকে হারিয়ে বসিরহাট থেকে জয়ী হয়েছেন। পার্লামেন্টে নিজের সংসদীয় এলাকার মানুষদের জন্য নয়া প্রকল্পের প্রস্তাব রেখে মন জয় করেছেন বসিরহাটের মানুষদের। একাধিকবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর মানবিকতা নজর কেড়েছে রাজ্যবাসীর। এবার নারী দিবসের আগে সাংসদ হিসেবে জিতে নিলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com