মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা থেকে বাঁচতে হাত মেলাবেন না, নমস্কার করুন: সালমান

করোনা থেকে বাঁচতে হাত মেলাবেন না, নমস্কার করুন: সালমান

বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন হাজারেরও মানুষের। আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। শুধু চীন নয়, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ব্যাপক থাবা ফেলেছে প্রাণঘাতী এই ভাইরাস।

করোনোর সংক্রমণ থেকে বাঁচতে ভক্তদের নতুন উপায়ের কথা জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। খবর জিনিউজ।

তিনি বলেন, বিশ্ব জুড়ে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সাথে হাত মেলাবেন না। এর চেয়ে বরং একে অন্যকে নমস্কার জানান। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সালাম জানানোর রীতি রয়েছে। এখানে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনো যুক্তিও নেই।

করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সাথে হাত মেলানোর পরামর্শ দেন সালমান খান। নিজের সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে বৃহস্পতিবার এই সতর্ক বার্তা দেন বলিউডের ‘ভাইজান’। বর্তমানে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত সালমান। বৃহস্পতিবার জিমে গা ঘামাতে ঘামাতেই নিজের ইনস্টাগ্রামের প্রায় ৩০ মিলিয়ন ফ্যানকে করোনা ভাইরাস নিয়ে বার্তা দেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com