সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কর্তন সাপেক্ষে সেন্সর পাচ্ছে ‘নূরজাহান’

কর্তন সাপেক্ষে সেন্সর পাচ্ছে ‘নূরজাহান’

বাংলাদেশের পূজা চেরি অভিনীত ‘নূরজাহান’ চলচ্চিত্র সেন্সর পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটি সেন্সরের জন্য প্রদর্শিত হয়েছে। একটি সংলাপ কর্তন সাপেক্ষে ছবিটি সেস্নর সনদ পেতে যাচ্ছে।

৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার অভিমন্যু মুখার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ চলচ্চিত্রটি। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে ১৬ তারিখ করা হয়। এমনটি জানায় ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি কালের কণ্ঠকে বলেন, ‘নূরজাহান ছবিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্সরে প্রদর্শিত হয়েছে। ছবিটি সেন্সর পাস করেছে। কিছু অবজার্ভেশনের বিষয় রয়েছে, সেটা সম্পন্ন করে আগামী সপ্তাহে সেন্সর সনদ দেয়া হবে।’

যৌথ প্রযোজনার সকল চলচ্চিত্র স্থগিত থাকলেও নূরজাহান মুক্তি পাচ্ছে কীভাবে? এ প্রশ্নের জবাবে জালাল উদ্দিন মুন্সি বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি স্থগিত করার আগের ছবি এটি। বর্তমানে সকল যৌথ প্রযোজনার ছবি স্থগিত আছে। নূরজাহান স্থগিত সিদ্ধান্তের পূর্বের ছবি তাই এটি মুক্তি পাচ্ছে।’

সেন্সর প্রদান প্রসঙ্গে বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার কালের কণ্ঠকে বলেন, ‘ছবিটি আজ দেখা হয়েছে। আগামী সপ্তাহে সেন্সর সনদ দেওয়া হবে। একটি সংলাপে সমস্যা আছে। ওটা কর্তন সাপেক্ষে নূরজাহান সেন্সর সনদ পাচ্ছে।

ছবিটিতে বাংলাদেশের পূজা চেরি রায়ের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আদ্রিত। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রাজ চক্রবর্তী প্রোডাকশনস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com