মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা গবেষণায় প্লাজমা দান করবেন কণিকা

করোনা গবেষণায় প্লাজমা দান করবেন কণিকা

বিনোদন ডেস্ক: সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন কণিকা কাপুর। এবার করোনা যুদ্ধে শামিল হতে চান বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে নিজের প্লাজমা দিতে চান বলে জানিয়েছেন কণিকা।

যেহেতু কণিকা কাপুর করোনায় আক্রান্ত হয়ে আবার সুস্থও হয়েছেন, তাই এখন তার করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই করোনা ভ্যাকসিন গবেষণাগারে প্লাজমা দিয়ে সহযোগিতা করতে চাইছেন ৪২ বছর বয়সী এই তারকা।

ইন্ডিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- লখনৌর কিং জর্জ’স মেডিকেল ইউনিভার্সিটি শিগগিরই কণিকার প্লাজমা পরীক্ষা করবে। যদি সব ঠিক থাকে তাহলে সেটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

শুধু কণিকা নয়, নির্মাতা করিম মোরানি ও তার দুই মেয়ে জোয়া মোরানি এবং সাজা মোরানিও প্লাজমা দানের ইচ্ছে প্রকাশ করেছেন।

গত মার্চে লন্ডন থেকে ফিরে লখনৌতে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন কণিকা কাপুর। এরপরই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে সঞ্জয় গান্ধি পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে গত ৬ এপ্রিল ছাড়া পান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com