মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঈদে আসাদুজ্জামান নূরের ‘বাঘবন্দী’

ঈদে আসাদুজ্জামান নূরের ‘বাঘবন্দী’

বিনোদন ডেস্ক: ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। আসছে ঈদুল ফিতরে প্রচার হবে তার বিশেষ ধারাবাহিক নাটক ‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ৭ পর্বের এই ধারাবাহিকটিতে আসাদুজ্জামান নূর ছাড়া আরও অভিনয় করেছেন আলী যাকের, মেহজাবীন চৌধুরী, শহিদুজ্জামান সেলিম, জামান, খসরু, মিশু সাব্বির, বৃষ্টি প্রমুখ।

‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’ গল্পে দেখা যাবে, ভাদুর বিচরণ ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর চারুকলা অনুষদ। ভাদুকে কখনও দেখা যায়, ফুটপাথের পুরনো বইয়ের দোকানে। মনযোগ দিয়ে বই ঘাঁটেন তিনি। কবিতার বই তার প্রথম পছন্দ। প্রায়ই মাঝে মধ্যে বকুলতলায় বসে ভাদুকে দেখা যায় কবিতা আওড়াতে। এক গোপন প্রেমিকাও আছে ভাদুর। যখন তখন যেখানে সেখানে নীল শাড়ি পরা এই তরুণীর সঙ্গে দেখা হয়ে যায় তাকে। তার সঙ্গে নানান সুখ-দুঃখের আলাপ করে ভাদু। মেয়েটা কোথা থেকে আসে। কোথায় যায় ঠিক বোঝা কঠিন!

মাঝে-মধ্যে আবার ভাদুকে চারুকলা এলাকায় দেখা যায় না। সেদিন ভাদু থাকে একটি বিশেষ অ্যাসাইনমেন্টে। সেই বিশেষ কাজটি হচ্ছে খুন! তবে তিনি ভাড়াটে খুনি নন। একটা মানুষকে খুন করার আগে খুনির সঙ্গে কঠিন একটা ‘মাইন্ড গেম’ খেলেন। নাটকে ভাদু চরিত্রে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘বাঘবন্দী’ ঈদের দিন থেকে পরবর্তী ছয় দিন রাত ৯টায় প্রচার হবে দেশটিভিতে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com