শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
আজ মুখোমুখি রোনালদো-নেইমার

আজ মুখোমুখি রোনালদো-নেইমার

সর্বশেষ ২০১৫-১৬ আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। এর পর আজ চলতি আসরের শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই। এর আগে গ্রুপ পর্বে ৬ ম্যাচে চার জয়, এক হার ও এক ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয় রিয়াল। অন্যদিকে সমান ম্যাচে পাঁচ জয় ও এক হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কাটে পিএসজি। এ পর্যন্ত ইউরোপিয়ান আসরে মোট ছয়বার মুখোমুখি হয়ে পিএসজি তিন এবং দুই ম্যাচে জয় পায় রিয়াল। অন্য ম্যাচটি ড্র হয়।

ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ ও পিএসজির হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়। কারণ একটাই, এ দুই দলে রয়েছেন বর্তমান বিশ্বের দুই তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। আজ রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল। উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছেন কোটি ফুটবলপ্রেমী। উত্থান-পতনের মধ্যদিয়ে যাচ্ছে রিয়ালের বড় তারকা রোনালদোর চলতি মৌসুম। চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্বের ছয় ম্যাচে ৯ গোল নিয়ে রয়েছেন গোলদাতার শীর্ষে।

গত ৫ই ফেব্রুয়ারি ৩৩-এ পা রাখা রোনালদো সাম্প্রতিক সময়ে রয়েছেন ভালো ফর্মে। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন এ পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর ফর্ম নিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে পিএসজির স্ট্রাইকার এডিনসন কাভানি বলেন, প্রত্যেক ফরোয়ার্ডেরই ভালো-খারাপ সময় যায়। আগামী ৬ই মার্চ একই সময়ে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে রিয়ালকে আতিথ্য দেবে পিএসজি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com