মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এফডিসিতে কোরবানির উদ্যোগ নিলেন নিপুণ

এফডিসিতে কোরবানির উদ্যোগ নিলেন নিপুণ

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে সংবাদমাধ্যমে বারবার উঠেছিল নিপুণের নাম। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। রমজানে এফডিসিতে প্রতিদিন পাঠিয়েছিলেন ইফতার। এমনকি বিভিন্ন থানায় কর্মরত পুলিশদের সঙ্গে ভাগাভাগি করেছেন ইফতারের আনন্দ। এর আগে নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের অগ্রিম বেতন দিয়ে আলোচনায় আসেন।

এবার অসচ্ছল শিল্পীদের জন্য এফডিসিতে কোরবানির উদ্যোগ নিলেন জাতীয় পুরস্কার-জয়ী এ নায়িকা।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “বর্তমানে চলচ্চিত্রে কাজ কমে যাওয়া ও করোনায় বিপদে পড়েছেন বেশিরভাগ সহশিল্পী, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই বললেই চলে। এসব শিল্পীর জন্য এবার কোরবানির আয়োজন করছি।”

নিপুণ জানান, এফডিসি ছাড়াও ঢাকা ও গ্রামে মোট ৫টি গরু ও ৪টি ছাগল কোরবানি দেবেন। এর মধ্যে তিনটি গ্রামের বাড়িতে আর একটি করে ঢাকা ও এফডিসিতে দেওয়া হবে।

সম্প্রতি এফডিসির প্রায় ৬০০ কলাকুশলীকে ঈদ উপহার দিয়েছেন নিপুণ। এর আগে তিন শতাধিক শিল্পীকে নিত্যপণ্য দেন তিনি।

২০১৬ সাল থেকে পরী মনি প্রথমবার এফডিসিতে কোরবানি দেন। এবার এ নায়িকা ৫টি গরু কোরবানি দিচ্ছেন। ২০১৭ সাল থেকে এই উদ্যোগে শিল্পী সমিতিকে দেখা গেলেও এবার নানা জটিলতায় তারা নীরব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com