মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১০০ নৃত্যশিল্পীর অ্যাকাউন্টে টাকা পাঠালেন ক্যাটরিনা

১০০ নৃত্যশিল্পীর অ্যাকাউন্টে টাকা পাঠালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: করোনা মহামারির এই দুঃসময়ে অন্যান্য অনেক শিল্পের মতো চলচ্চিত্রশিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে। মাসের পর মাস ধরে কাজ বন্ধ রয়েছে। তাই অসংখ্য শিল্পী ও কলাকুশলীরা বিপাকে পড়েছেন। তাঁদের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের নামকরা তারকারা। সেই তালিকায় নাম লেখালেন ক্যাটরিনা কাইফ।

বলিউডের ১০০ নৃত্যশিল্পীর পাশে দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যে ওই নৃত্যশিল্পীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ ট্রান্সফার করে দিয়েছেন ক্যাট।

বলিউডের ডান্স কো অর্ডিনেটর রাজ সুরা বলেন, মহামারি করোনার এই দিনে ১০০ নৃত্যশিল্পীর পাশে দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের এই অভিনেত্রীর থেকে পাওয়া অর্থ দিয়ে এরইমধ্যে অনেকে টিফিন সার্ভিস ও ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। আবার কেউ কেউ ঘরে চকলেট তৈরি করে সেগুলো বিক্রি করছে।

ক্যাটরিনা কাইফের হাতে এই মুহূর্তে রয়েছে ‘সূর্যবংশী’ ছবির কাজ। যেখানে বলিউডের এই অভিনেত্রীর সহশিল্পী হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। অতিথি চরিত্রে হাজির হবেন রণবীর সিং।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com