মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘ভালোবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া’

‘ভালোবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া’

ডেস্ক রিপোর্ট: সুশান্তকণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে রিয়া চক্রবর্তীর। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) দপ্তরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশি প্রহরায় পৌঁছে যান  তিনি। আজকের মতো জিজ্ঞাসাবাদের পর্ব শেষ। আগামীকাল সোমবার জেরার জন্য রিয়াকে ফের তলব করেছে দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

মাদককাণ্ডে তার ভাই শৌভিকের পর তাকেও গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রিয়া কি আগাম জামিনের জন্য আবেদন করেছেন? কী বলছেন তাঁর আইনজীবী? রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে দেশটির সংবাদ সংস্থাকে বলেন, বিহার পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি এবং এনসিবি কোনো ক্ষেত্রেই রিয়া আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি। পাশপাশি সতীশ যোগ করেন, কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া। প্রস্তুত গ্রেপ্তার হতেও।

এদিকে, শৌভিকের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছেন রিয়া-শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, অভিনন্দন ভারত। আমার ছেলে গ্রেপ্তার হয়েছে। আমি নিশ্চিত এর পর আমার মেয়ের পালা। সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছ তুমি। কিন্তু না, ‘ন্যায়বিচার’র জন্য তো সবই ঠিক।

সূত্র: আনন্দবাজার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com