মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনায় মারা গেলেন আফরান নিশোর বাবা

করোনায় মারা গেলেন আফরান নিশোর বাবা

বিনোদন ডেস্ক: দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা আর নেই। মো. আব্দুল হামিদ মিয়া ভোলা (৭৫)। ইন্না-লিল্লাহ….. রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান।

তিনি জানান, আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফরান নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া ভোলা একজন মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই আজ ভোররাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com