বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মিরপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

মিরপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখা ২ নভেম্বর সোমবার উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ হুমায়ুন রশিদ জনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর শাখাপ্রধান এ কে এম আবু সিদ্দিকী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ আসাবুল আলম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com