সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘কালা’র পোস্টার : ভয়ংকর ‘ডন’ রূপে রজনীকান্ত

‘কালা’র পোস্টার : ভয়ংকর ‘ডন’ রূপে রজনীকান্ত

এ ছবিতে ‘ডন’-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। এটা অভিনেতা-নির্মাতা ধানুষের ছবি। ছবির নাম ‘কালা’। ভয়ংকার ডন চরিত্রে এ ছবিতে আসছেন ভারতের ছবির সুপার পারসনালিটি রজনীকান্ত, যিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আর এ ছবিতে তাঁর সঙ্গে আছেন কন্যা ঐশ্বর্য।

আগামী মাসের ১ তারিখে আসবে ছবিটির টিজার, তার আগে ছবিটির একটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। ছবির পোস্টারটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে ধানুষ লেখেন, আপনারা সবাই তো এ খবরটির জন্যই অপেক্ষা করছিলেন। ‘কালা’র টিজার আসছে ১ মার্চ। তৈরি হয়ে নিন আমাদের ‘ওয়ান অ্যান্ড ওনলি’ মহাতারকাকে এক অন্য রূপে দেখার জন্য।

পোস্টারে পুরো কালো পোশাকে দেখা যাবে রজনীকান্তকে। সেই সাথে তাঁর দুর্দান্ত প্রফেশনাল ‘ডন’ লুক।

‘কালা’ পি এ রঞ্জিতের পরিচালনায় আসছে। এর আগে তিনি বানিয়েছিলেন ‘কাবিল’। ৬৩ বছর বয়সী মহাতারকা রজনীকান্তের সাথে এ ছবিতে আরো আছেন নানা পাটেকার, হুমা কোরেশী, সম্পাত রাজ, অঞ্জলি পাতিল আর পঙ্কজ ত্রিপাঠী। এপ্রিলে মুক্তির সম্ভাবনা আছে ছবিটির।
সূত্র : এনডিটিভি, বলিউড লাইফ.কম    

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com