মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আইসোলেশনে শাহরুখ খান

আইসোলেশনে শাহরুখ খান

ডেস্ক নিউজ: হু হু করে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দেশের মোট কভিড আক্রান্তের ৪৮.৫৭ শতাংশ সেখানকার। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট- একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।

এবার করোনার হানা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সেটে। জানা গেছে, সেটের এক ক্রু মেম্বার কভিড পজিটিভ। এর ফলে আইসোলেশনে বলিউড বাদশাহ।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। তার পরই সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। ‘পাঠান’-ই তার কামব্যাক ছবি হতে চলেছে। বেশ কিছুদিন আগেই ছবির শুটিং শুরু করেছিলেন শাহরুখ।

ইতিমধ্যেই তার পাঠান লুক সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে এসেছে। তাতে বেশ উচ্ছ্বসিত বলিউড বাদশাহর অনুরাগীরা। দুবাইয়ে ছবির বেশ কিছু অংশের শুটিং সেরেছিলেন শাহরুখ। তারপর নিউ নরমালে শুটিং শুরু করেন। কিন্তু এর মাঝেই বিপত্তি। ক্রু মেম্বারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। খবর পেয়েই আইসোলেশনে চলে যান ‘কিং খান’।

শুটিং স্থগিত হয়ে যায়। করোনায় আক্রান্ত ক্রু মেম্বারকে আন্ধেরিতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেই জানা গেছে। সেটের বাকি সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড তারকাদের সংক্রমণে চিন্তিত মুম্বাইয়ের ফিল্ম ফেডারেশনও। ইতিমধ্যেই সেটে তারকাদের ব্যক্তিগত কর্মীর সংখ্যা কমানোর অনুরোধ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com