শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

আজ বজ্রবৃষ্টি হতে পারে দেশের সব বিভাগে

আজ বজ্রবৃষ্টি হতে পারে দেশের সব বিভাগে

নিজস্ব প্রতিবেদক- দেশের আট বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে এবং তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় কমতে পারে এই তাপপ্রবাহ।

এই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও নেত্রকোনায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com