ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

রংপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। রবিবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান মশিউর রহমান জানান, উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রংপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২১

featured Image
নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। রবিবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান মশিউর রহমান জানান, উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত