সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশ্বের ধনী নারী সংগীতশিল্পীর তালিকায় পপ তারকা রিয়ান্না

বিশ্বের ধনী নারী সংগীতশিল্পীর তালিকায় পপ তারকা রিয়ান্না

বিনোদন ডেস্ক: বিশ্বের ধনী নারী সংগীতশিল্পীর তালিকায় নাম লেখালেন পপ তারকা রিয়ান্না। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের মতে, রিয়ান্না এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার এবং বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী।

এই পপ তারকার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, তার বাকি আয়ের বেশিরভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।

বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে তিনি অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন।

রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারিত্বে ফেন্টি বিউটি চালু করে। তখন তিনি বলেছিলেন, আমার লক্ষ্য ‘সব ধরনের নারীর’ কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল।

এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।

২০১৬ সালের পর থেকে তিনি কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com