সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘এবার প্লিজ আমায় বিয়ে করো’!

‘এবার প্লিজ আমায় বিয়ে করো’!

বিনোদন ডেস্ক: বিতর্ক যতই থাক! নিজের জীবন নিজের শর্তে কাটাতে পছন্দ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হিসেবে যে তার পরিচিতি, সেটাও খুব একটা গায়ে মাখেন না! রবিবার নিজের ফটোশুটে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রাবন্তী। যেখানে দেন ইঙ্গিতপূর্ণ ক্যাপশন।

জীবনের পথচলা নিয়ে দিলেন ‘জ্ঞানের বার্তা’! জলপাই রঙের শার্টে নিজের একগুচ্ছ ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে টলি সুন্দরী। ক্যাপশনে লিখেন, ‘পথ চলার দিকে মনযোগ থাকুক, গন্তব্যে নয়। আনন্দ আসে কোনও কাজ করার সময়, তা শেষ করার পরে নয়।’

পোস্ট করা ছবিতে খোলা চুল আলগোছে ঠিক করায় চোখে পড়ল তার হাতের ট্যাটুখানাও। হালকা মেকআপ ও গোলাপি ন্যুড লিপস্টিকে মন কাড়লেন সকল ফলোয়ার্সের। আর শ্রাবন্তীর রূপে মুগ্ধ হয়ে এক অনুরাগী দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব,  কমেন্ট করলেন ‘এবার প্লিজ আমায় বিয়ে করো’!

আর তাতেই প্রশ্ন ওঠে, জীবনের পথ চলায় এখন কাকে পাশে পেতে চাইছেন অভিনেত্রী। তৃতীয় স্বামী রোশন সিং-এর ওপর থেকেও উঠে গিয়েছে মন। আপাতত তিনি সিঙ্গেল। ছেলে ঝিনুকের পড়াশোনার দিকে কড়া নজর রাখার পাশাপাশি নিজের ক্যরিয়ার নিয়েই বেশি ভাবছেন।

এদিকে কলকাতার আবাসনের বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তাতে পাত্তা না দিয়ে, অভিরূপের পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি একাধিকবার শেয়ার করেছেন। যদিও দু’জন ধরা দেননি একফ্রেমে। জানিয়েছেন, তারা এক জায়গায় থাকেন। তাই ফ্রেন্ড সার্কেলেও এক। দুজনেই খুব ভালো বন্ধু!

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com