শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইউক্রেনে সমরাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে সমরাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এ অবস্থায় ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতে রাশিয়ার আপত্তি ছিল। তবে রাশিয়ার সেই আপত্তি উপেক্ষা করে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে অস্ত্র বিক্রির এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের দ্য ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২১০টি ক্ষেপণাস্ত্র ও ৩টি উৎক্ষেপক বিক্রির অনুরোধ জানানোর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউক্রেনের ব্যয় হবে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং অস্ত্র বিক্রির মধ্যস্থতাকারীরা ইউক্রেন সেনাবাহিনীর হাতে এ অস্ত্র পৌঁছে দেবে। ইউক্রেনের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com