সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ন্যানসি

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ন্যানসি

ডেস্ক নিউজ:  কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী।

সোমবার পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা। মঙ্গলবার (২৪ আগস্ট) ন্যানসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ন্যানসি বলেন, ‘ইচ্ছা ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারব। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারব। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলব। আপাতত আংটি বদল করে রাখলাম।’

ন্যানসি জানান, মোহসিন মেহেদীর সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে। মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন। ন্যানসি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে শুভ কামনায় ভাসাচ্ছেন।

গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘মোহসিনের কথায় এক বছর আগে গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নেই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার ভাই নিয়েছেন। এরপর পারিবারিকভাবে সব কিছু হচ্ছে।’

নাজমুন মুনিরা ন্যানসি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যানসি পরবর্তী সময়ে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এপ্রিলে জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানান ন্যানসি।

এদিকে ন্যান্সির সঙ্গে গীতকবি মোহসিন মেহেদীর দ্বিতীয় বিয়ে হতে চলেছে। তার প্রথম স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com