সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফের বিয়ে করছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব

ফের বিয়ে করছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক: ফের ঘর বাঁধতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। দুই দিন ধরেই এ তারকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। আগামীকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের চার হাত এক হবে। যেখানে পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা উপস্থিত থাকবেন। বিষয়টি অপূর্ব নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। তবে সেটা গতকাল বা আজ নয়। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর। ’ অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া হলেও জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। জানা যায়, প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাম্মার। তার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি। এ ছাড়া ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com