সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সালমান খানকে বিয়ে করতে স্বামীকে ত্যাগ করবেন এই অভিনেত্রী

সালমান খানকে বিয়ে করতে স্বামীকে ত্যাগ করবেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ক্যাটরিনার সাথে সালমান খানের ছিল প্রেমের সম্পর্ক। বলিউডে এটা সবাই জানে। ক্যাট-ভিকির বিয়ে সালমানের না যাওয়ায় সেই গুঞ্জন আরো পোক্ত হয়েছে! শুধু তাই নয়, ক্যাটরিনার বিয়ের দিন সালমানের সৌদি চলে যাওয়ার বিষয়টিকে অনেকে দুই দুই চার মেলাচ্ছেন!

কেউ বলছেন, সালমান চোখের জল ভুলতেই ক্যাটরিনার বিয়ের দিনে সৌদি পাড়ি দিয়েছেন! আর এমন আলোচনার মধ্যেই সালমানের প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে বিয়ের প্রস্তাব করলেন এক অভিনেত্রী।

তবে বড় পর্দার নয়, হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সালমানকে বিয়ের প্রস্তাব দেন। সবেচেয়ে মজার বিষয় হলো সেই পোস্টে নিজের ছোট্ট শিশুপুত্র আরভকেও শামিল করেছেন অনিতা!

ভিডিওতে অনিতা সাফ জানান, যে কোনও মূল্যে তিনি বিয়ে করতে চান, এর জন্য বরকে ছাড়তেও রাজি তিনি। স্বামী রোহিত রেড্ডির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অনিতা। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রীর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। অনিতাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। সকলের মতেই এই ভিডিওটা ‘সুপার কিউট’।

সালমান খানের অন্ধ ভক্ত টেলিভিশনের এই নাগিন। গত মাসেই সালমান খানের সঙ্গে নিজের ‘ফ্যান গার্ল মোমেন্ট’ শেয়ার করে নিয়েছিলেন অনিতা। ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘দিল ধড়কনে দো’। এবার মজার ছলেই প্রিয় অভিনেতাকে দিলেন বিয়ের প্রস্তাব!

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com