শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ধর্ষক প্রতিরোধক ‘প্যান্টি’ তৈরি করে সাড়া ফেললেন তরুণী

ধর্ষক প্রতিরোধক ‘প্যান্টি’ তৈরি করে সাড়া ফেললেন তরুণী

ভারতে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনায় বেশ পীড়া দিত উত্তরপ্রদেশের ফাররুখাবাদ জেলার এক সাধারণ পরিবারের তরুণী সিনু কুমারীকে।

তাই মনে মনে সংকল্প করেন এমন কিছু একটা তৈরি করবেন, যা নারীদের সুরক্ষা দেবে। আর সেই ভাড়না থেকেই সিনু তৈরি করে ফেললেন এমন এক প্যান্টি যা আটকাবে ধর্ষণ।

কলকাতা টোয়েন্টিফোরের খবর, উন্নত ইলেকট্রনিক প্রযুক্তিতে তৈরি এই প্যান্টিতে রয়েছে স্মার্টলক, যা খুলবে শুধুমাত্র সঠিক পাসওয়ার্ড দিলেই। এতে এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে, লোকেশনও জিপিআরএস-এর মাধ্যমে জানতে পারা যাবে।

‘ধর্ষক প্রতিরোধক’ প্যান্টিটি তৈরি করতে সিনু শ্রম দিয়েছেন প্রায় মাস। ব্লেডপ্রুফ কাপড় দিয়ে তৈরি এই প্যান্টিকে কাঁচি বা ব্লেড দিয়ে কাটা যাবে না, এমনকি এতে আগুনও ধরানো যাবে না। একটি প্যান্টি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫,০০০ টাকা।

তাই সাধারণ প্যান্টির তুলনায় এর মূল্যও যে বেশি হবে তা স্বীকারও করেছেন সিনু। তবে সরকার যদি সাহায্যের হাত এগিয়ে দেয় তাহলে গরীব নারীদের কাছে পৌঁছে যেতে পারে এই সুরক্ষাকবচ। একই সঙ্গে তার দাবি, বিভিন্ন সংস্থা এগিয়ে আসলে এই প্যান্টিকে আরও অনেক উন্নত করা সম্ভব।

এদিকে, সিনুর এই প্রচেষ্টা সাড়া পড়ে গেছে ভারতের সর্বত্র। এরপর বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছেন সিনু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com