সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এবার সংসার জীবনের ইতি টানলেন সালমানের ভাই সোহেল

এবার সংসার জীবনের ইতি টানলেন সালমানের ভাই সোহেল

ভিশন বাংলা ডেস্ক: খান পরিবারে ফের ভাঙন। এবার সংসার জীবনের ইতি টানলেন সালমান খানের ভাই সোহেল খান। স্ত্রী সীমা সচদেব খানের সঙ্গে ২৪ বছরের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শুক্রবার (১৩ মে) আদালতে ডিভোর্সের আবেদনপত্র জমা দেন সোহেল খান। এই ডিভোর্সের সিদ্ধান্ত একেবারেই মিচ্যুয়াল।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল সোহেল ও সীমার মধ্যে নাকি খুব একটা বনিবনা নেই। শুধু তাই নয়, নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ সিরিজে স্পষ্ট হয়েছিল সীমা আর সোহেল আলাদা থাকেন।

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সোহেল খান। তাদের রয়েছে দুই সন্তান, নির্ভান ও ইয়োহান।

খান পরিবারে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ে ভাঙছে। এর আগে সালমানের আরেক ভাই আরবাজ খান ও মালাইকার ডিভোর্স হয়। সেই ঘটনার ঠিক ৫ বছর পর এবার সোহেল ভাঙলেন তার ২৪ বছর দীর্ঘ দাম্পত্য।

তবে এই বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সোহেল বা সীমা কেউই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com