সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবারও সিনেমা পরিচালনায় এ আর রহমান

আবারও সিনেমা পরিচালনায় এ আর রহমান

বিনোদন ডেস্ক:  ভারতীয় সংগীত পরিচালক, গায়ক এ আর রহমান। এবার দ্বিতীয়বারের মতো সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। বিষয়টি আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটিকে তিনি জানান।

‘কনফেশনস’ নামের নতুন একটি সিনেমা নির্মাণ করবেন রহমান।

ভ্যারাইটিকে এ আর রহমান বলেন, ‘আমরা একটা সিনেমা করতে চাই যেটা খুবই সহজ, কিন্তু অনুভূতির দিক থেকে খুবই গভীর।’

চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরির কাজ ৬০ ভাগ শেষ হয়েছে বলেও জানান এ গুণী সংগীতজ্ঞ।

এ আর রহমানের প্রথম সিনেমা ‘লে মাস্ক’। যার প্রিমিয়ার হয় কান ফিল্ম মার্কেটের ‘কান এক্সআর’ প্রোগ্রামে। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এখনও।

রহমান জানান, তিনি ও তার টিম খুব খুশি যে কাজটি শেষ হয়েছে। ২০১৬ সালে এর কাজ শুরু হয়েছিল। নতুন কাজটি করতে যেন বেশি সময় না লাগে, সেভাবেই কনফেশনস-এর কাজ এগিয়ে নিতে চান রহমান।

‘লে মাস্ক’ সিনেমাটির গল্প রহমানের স্ত্রী সায়রার একটি ধারণা থেকে নেয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com