সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সন্তানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন গৌরি খান!

সন্তানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন গৌরি খান!

অনলাইন ডেস্ক:  বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে প্রায় একমাস কারাবন্দি ছিলেন। বিষয়টি নিয়ে বলিপাড়ায় অনেক হইচই পড়েছিল। যদিও সেই মামলায় ইতোমধ্যে ক্লিনচিট পেয়েছেন তারকাপুত্র। তবুও বিষয়টি নিয়ে যেন চুপচাপ রয়েছেন শাহরুখ-গৌরুী। কিন্তু এবার সন্তানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভেঙে কথা বলতে যাচ্ছেন মা গৌরী!

 

বলিউড পরিচালক করণ জোহরের সঙ্গে খান পরিবারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ—বিষয়টি সবারই জানা। শোনা যায়, বলিউড বাদশাহকে ভাইয়ের মতো দেখেন করণ, আর গৌরিকে বোনের মতো। এমনকি আরিয়ান যখন কারাবন্দি তখনও শাহরুখ-গৌরির পাশে ছিলেন করণ।

 

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বের সম্পর্কের খাতিরে ‘কফি উইথ করণ’ এর ৭ সিজনে অতিথি হয়ে হাজির হতে যাচ্ছেন গৌরী। ইতোমধ্যে এই এপিসোডের শুটিং হয়েছে। আর এই অনুষ্ঠানে ছেলে আরিয়ানের মাদককাণ্ড নিয়ে যদি তিনি কথা বলেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই।

 

করণের এই এপিসোডে রণবীরের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাই নয়, আরও অনেক তারকাই প্রযোজকের এই অনুষ্ঠানে এসে ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য প্রকাশ করেছেন। তেমনি গৌরিও ছেলের বিষয়ে কথা বলেছেন বলে জানা গেছে। তবে ঠিক কী বলেছেন, কতটা বলেছেন তা এপিসোডটি প্রচার হওয়ার পরই জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com