সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
টুটুলকে শুভকামনা জানালেন সাবেক স্ত্রী তানিয়া

টুটুলকে শুভকামনা জানালেন সাবেক স্ত্রী তানিয়া

নিজস্ব প্রতিবেদক: দেশের শোবিজ জগতের সফল ও জনপ্রিয় দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। একজন গানের ভুবনে নিজেকে মেলে ধরেছেন, আরেকজন অভিনয় ও নির্মাণে নিজেকে মেলে ধরেছেন। ১৯৯৯ সালে বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছিলেন তারা।

নতুন খবর হলো, অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ২০২১ সালে ডিভোর্স হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলের। তবে বিষয়টি এতদিন প্রকাশ পায়নি।

সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেছে, আর এর মাধ্যমে সামনে এলো তার ডিভোর্সের খবরও।

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে দ্বিতীয়বার ঘর বেঁধেছেন এই গায়ক। টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী তানিয়া। তিনি যাতে ভালো থাকেন সেই কামনাও করেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে তানিয়া আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল। ’

নিজেদের বিচ্ছেদ কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই। ’

১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

এদিকে এই তারকা দম্পতির ২৩ বছরের সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com