সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখছেন সামান্থা!

সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখছেন সামান্থা!

বিনোদন ডেস্ক : দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু বরাবরই জনপ্রিয় একটি মুখ। বর্তমানে বলিউডেও তাঁর যথেষ্ট চাহিদা রয়েছে। এমনকি বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের নজরেও আছেন এই মিষ্টি অভিনেত্রী।  তবে তিনি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করেন।

এর আগে তিনি সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক সম্পর্কে কথাও বলেছিলেন।

সকলেই জানে যে তিনি একজন অভিনেত্রী হিসেবে বেশ পেশাদার এবং নিজের দায়িত্ব জানেন। তবে সম্প্রতি তিনি নিজেকে ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও দূরে রাখার চেষ্টা করছেন, এমনটাই জানিয়েছে একটি সূত্র।

সেই সূত্র মতে, ‘আশপাশে অনেক কিছু ঘটছে এবং সামান্থা এমন একজন ব্যক্তি যিনি নিজের ওপর সমস্ত শক্তি বিনিয়োগ করতে চান, অন্য কিছুতে নয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারেই দূরে রয়েছেন এবং রুশো ব্রাদার্স সিটাডেলে তাঁর অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি তাঁর প্রস্তুতির অংশ হিসেবে মার্শাল আর্টে প্রশিক্ষণ নিচ্ছেন। ’

ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলাকে এমনটাই জানিয়েছে সেই সূত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সক্রিয় সামান্থা প্রায় এক মাস হয়ে গেছে নিজেকে দূরে রেখেছেন অনলাইনের সব কিছু থেকে। স্যাম শীঘ্রই তাঁর আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করবেন বলেও জানিয়েছে সেই সূত্রটি।

উল্লেখ্য, কয়েক মাস আগেই নিজের বিবাহিত জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রী। তাঁর সাবেক স্বামী দক্ষিণী তারকা নাগা চৈতন্যকে ডিভোর্স দিয়ে বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি।

সূত্র : পিংকভিলা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com