সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক: তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙার গুজবে সরব সোশ্যাল মিডিয়া। এবার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা। তিনি জানান, সংসার ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।

বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাংককে অবকাশ যাপনে গেছেন মিথিলা। সেখানকার অলিগলি ঘুরে বেশ ভালো সময় কাটাচ্ছেন তারা। তবে এই ট্যুরে দেখা মেলেনি সৃজিতের।

গত শনিবার (১২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

ক্যাপশনে জন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছেন, এখানে রাগের দরকার নেই। এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।

অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করে মিথিলা লেখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com