সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৯ বছরের সম্পর্কে ইতি টানলেন নুসরাত ফারিয়া

৯ বছরের সম্পর্কে ইতি টানলেন নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ : অবশেষে ৯ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। বুধবার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই বিচ্ছেদের ঘোষণা করেন। তিন বছর আগেই তাঁদের বাগদান হয়েছিল।

২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে ছবি প্রকাশ করে সেকথা জানিয়ে বিয়েরও ঘোষণা দেন।

তখন জানিয়েছিলেন শিগগিরই বিয়ে করবেন তাঁরা। কিন্তু তা আর হলো। বিয়ের কোন খবরও পাওয়া যাচ্ছিলো না। তাই এনিয়ে নানা ধরনের কানাঘুষাও চলছিলো।

শেষ পর্যন্ত ফারিয়া নিজেই জানিয়ে দিলেন এ বিয়ে করছেন না তিনি। ইনিস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, তিন বছর আগে এই দিনেই আমাদের সম্পর্কের কথা, আংটিবদলের কথা ঘোষণা করে ছিলাম। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ৯ বছরের সম্পর্কে এখানেই ইতি টানছি।

একাধারে নায়িকা এবং গায়িকা নসুরাত ফারিয়া আরও লেখেন, আমরা ভাগ্যবান যে আমাদের মধ্যে অসাধারণ বন্ধুত্ব রয়েছে। যা সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন আমার এই কঠিন সময়ে যেন আমার পাশে থাকে।

২০২০ সালের মার্চ মাসে আংটি বদল করেন নুসরত ও রনি। আংটি বদলের ছবি সকলের সঙ্গে ভাগ করে তিনি লিখেছিলেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

২০১৪ সাল থেকে সম্পর্কে ছিলেন নুসরত ও রনি। রনিকে যে বিয়ে করবেন না তিনি, দু-মাস আগেই নুসরত জানিয়েছিলেন। তবুও হাল ছাড়েনি পরিবার।

নায়িকার মত বদলের আপ্রাণ চেষ্টা চলেছে তবে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রনির সঙ্গে বাগদান ভেঙে দিলেন নায়িকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com