সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গীতাঞ্জলির আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল জন্মোৎসব’

গীতাঞ্জলির আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল জন্মোৎসব’

ভিশন বাংলা ডেস্ক :
বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ বিকাল থেকে রাত পর্যন্ত উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন গীতাঞ্জলির উপদেষ্টা শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহের আফরোজ চুমকি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু। সাংস্কৃতিক পর্বে গীতাঞ্জলির শিল্পীরা গান, আবৃত্তি, নৃত্য ও বাদ্য পরিবেশন করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com