শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বিমানবন্দরে এবার হেনস্থার শিকার আসিফ

বিমানবন্দরে এবার হেনস্থার শিকার আসিফ

টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে শারজাহ যাওয়ার কথা ছিল মোহাম্মদ আফিসের। স্পষ্ট ফিক্সিংসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এ পেসার পৌঁছেও ছিলেন দুবাই বিমান বন্দর পর্যন্ত। কিন্তু ইমিগ্রেশনের প্রযোজনীয় কাগজপত্র না দেখাতে পারায় সেখানে হেনস্থার শিকার হয়ে দেশে ফিরেছেন তিনি। সংবাদমাধ্যমকে ব্যাপারটি নিজেই জানিয়েছেন পাকিস্তানের এক সময়ের তারকা এ পেসার।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিতে পারেনি। যে কারণে আমি দুবাইয়ে প্রবেশ করতে পারেনি। বিমান বন্দর থেকেই আমাকে ফিরতে হয়েছে দেশে। এমনটাই বলেছেন আসিফ।

শারজার ঐ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে এরইমধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য কতৃপক্ষের কাছে আবেদন করেছেন আসিফ। ‘আয়োজকরা জানিয়েছেন, যদি আমি এখনও ঐ টুর্নামেন্টে খেলতে ইচ্ছুক থাকি, তাহলে আবারও তারা আমাকে শারজাহ যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবে।’

এরআগে স্পট ফিক্সিংয়ের অপরাধে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন আসিফ। তারও আগে ২০০৮ সালে পকেটে নিষিদ্ধ পদার্থ আফিফ রাখার অপরাধে জেলেও যেতে হয়েছিল এ ডানহাতি পেসারকে। তবে সব কিছু পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি। খেলছেন ঘরোয়া টুর্নামেন্টে। পারফর্মও করছেন বেশ। জাতীয় দলের বন্ধ দরজা খুলতে যা তাকে আবারও দেখাচ্ছে স্বপ্ন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com