ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

ষড়যন্ত্র মোকাবেলায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ড. মো. ইউনূসের সরকারকে নির্দিষ্ট কিছু সময় দিতে হবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দেশের বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগই দায়ী। এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরিতে আওয়ামী লীগের প্রধান ভারত থেকে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা হামলা-ভাঙচুর করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যা কোনভাবে হতে দেওয়া যাবে না। ফখরুল বলেন, গণহত্যাকারীরা দেশ থেকে পালিয়ে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নই আমরা। তিনি বলেন, এগুলোর লক্ষ্য হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। দ্রুত এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন, আগের মতো অসাম্প্রদায়িক এক সমাজে বাস করবে মানুষ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে বিএনপি।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্র মোকাবেলায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৪

featured Image
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ড. মো. ইউনূসের সরকারকে নির্দিষ্ট কিছু সময় দিতে হবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দেশের বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগই দায়ী। এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরিতে আওয়ামী লীগের প্রধান ভারত থেকে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা হামলা-ভাঙচুর করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যা কোনভাবে হতে দেওয়া যাবে না। ফখরুল বলেন, গণহত্যাকারীরা দেশ থেকে পালিয়ে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নই আমরা। তিনি বলেন, এগুলোর লক্ষ্য হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। দ্রুত এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন, আগের মতো অসাম্প্রদায়িক এক সমাজে বাস করবে মানুষ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে বিএনপি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত