শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাগুরায় রাব্বি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরায় রাব্বি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ আহ্সান হাবীব, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বির হত্যার আসামিদের গেফতার ও ফাসির দাবিতে মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার সকাল ১১টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় হতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে, এই বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি বিএনপি’র ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল,জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম, সহ অন্যান্যরা বক্তব্য রাখেন,।
দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com