বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
নওগাঁর নিতপুরে কীটনাশক প্রয়োগে তিন লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

নওগাঁর নিতপুরে কীটনাশক প্রয়োগে তিন লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর পোরশায় নিতপুর কুড়লবীলে কীটনাশক প্রয়োগ করে ৩ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে নিতপুর ইউনিয়নে শীতলি এলাকার ওই বীলে কীটনাশক প্রয়োগ করলে বীলের বিভিন্ন প্রজাতির মাছগুলি মরে যায়। বীলটি বাংলা ১৪৩০-১৪৩২সনের জন্য নিতপুর পশ্চিম দিয়াড়াপাড়া মৎসজীবী সমবায় সমিতির নামে লীজ নেয়া ছিল। সংশ্লিষ্ট সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, সরকারি মালিকানাধীন বীলটি কয়েক লক্ষ টাকা দিয়ে ৩ বছরের জন্য তাদের লীজ নেয়া ছিল। এতে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল।

দূর্বৃত্তরা বীলের পানিতে কীটনাশক প্রয়োগ করায় মাছগুলি রাতেই পানিতে ভেঁসে। সকালে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শতশত লোকজন মাছ ধরছে বলে তিনি দেখতে পান। ফলে তাদের সমিতির কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হলো বলে তিনি জানান এবিষয়ে সহকারি কমিশনার (ভুমি) নাবিলা ফেরদৌসের সাথে কথা বললে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন তহশীলদারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন বলে জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com