শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিএনপির ভোট ৪১.৩ শতাংশ, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০

বিএনপির ভোট ৪১.৩ শতাংশ, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০

বিএনপির ভোট ৪১.৩ শতাংশ, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০
আগামী জাতীয় নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপ অনুযায়ী, ৩৯.১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে ২৮.১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে।

(২৪ সেপ্টেম্বর) এ জরিপ প্রকাশ করে সামাজিক সংগঠনটি।

আজ এক বৈঠকে জরিপের ফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। ‘জনগণের নির্বাচন ভাবনা’ বিষয়ক এই জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফরম।

জরিপ অনুযায়ী, বিএনপিতে ভোট দেবে ৪১.০৩ শতাংশ মানুষ। আর জামায়াত ভোট পাবে ৩০.০৩ শতাংশ মানুষের।

গত ৬ মাসে দুই দলেরই সামান্য ভোট কমেছে বলে জরিপে উঠে এসেছে।ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত জরিপের তথ্য মতে, দেশের ৬টি বিভাগে এগিয়ে আছে বিএনপি। রংপুরে এগিয়ে আছে জামায়াত।

অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট।

তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত।তাদের জরিপে উঠে এসেছে, গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০ শতাংশ। বিএনপির সমর্থন কমেছে ০.৪০ এবং জামায়াতের সমর্থন কমেছে ১.৩ শতাংশ।

যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না করে তাহলে বিএনপি, জামায়াতসহ প্রায় সব দলের ভোট বাড়বে বলে উঠে এসেছে জরিপে। তাদের তথ্য অনুযায়ী, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির ভোট বেড়ে ৪৫.০৬ শতাংশ এবং জামায়াতের ভোট বেড়ে ৩৩.০৫ শতাংশ হবে।

এ ছাড়া এনসিপি ৪.০৮ শতাংশ, জাতীয় পার্টি ২.০১ শতাংশ ভোট পাবে।
আগামী নির্বাচনে দলীয় প্রতীক দেখে ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতা ৬৫.৫ শতাংশ ভোটার বিবেচনায় নেবেন।

জনগণ কাকে ভোট দেবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কী প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী, আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন।

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) জরিপের প্রথম পর্ব প্রকাশ করে ইনোভেশন কনসাল্টিং। সেখানে ছিল নির্বাচনী পরিবেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।

এই জরিপে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা অংশ নিয়েছেন, যা ১৫০টি আসনের প্রতিনিধিত্ব করছে। এটি জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে বলে দাবি করেছে ইনোভেশন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com