শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শশুড় কর্তৃক ছেলের বউ ধর্ষণ চেষ্টা

শশুড় কর্তৃক ছেলের বউ ধর্ষণ চেষ্টা

কুষ্টিয়ার কুমারখালীতে শশুড় কর্তৃক ছেলের বউ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শিলাইদহ ইউনিয়নের বড় মাঝগ্রাম খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বড় মাঝগ্রামের খালপাড়ার আজিজুল মন্ডলের ছেলে আরিফ মন্ডলের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারী জানান, রোববার বেলা ২ টার দিকে তার স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকা অবস্থায় তিনি তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার শশুড় তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি ঘুম থেকে জেগে শশুড়ের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এবং পরবর্তীতে বিষয়টি তার স্বামী, শাশুড়ী ও প্রতিবেশীদের জানান। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও শশুড়কে সমাজিকভাবে কোন বিচারের আওতায় না আনায় তিনি থানায় এজাহার দিয়েছেন বলে জানান।

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়ের শশুড় গোপনে ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। এসময় তার মেয়ে বাধা দিলে শশুড় আরিফ মন্ডল ওরফে খসরু তার মেয়েকে মারধর করে এবং এক পর্যায়ে তার মেয়ে শশুড়ের হাতে কামড় দিয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে সতিত্ব রক্ষা করেন। তিনি আরিফ মন্ডলের বিচার দাবী করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com