শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী

মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শনিবার মাদকসরবরাহকারী রাফিকে উদ্ধার করেন কুমারখালী থানা পুলিশ। এবং উদ্ধারকৃত রাফি বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন। এ ঘটনায় রাজু নামের মুদি দোকানি ও মাদক ব্যবসায়ী রাব্বিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন থানা পুলিশ।

জানা যায়, খুলনার সালমান আবুজার রাফিকে কুমারখালীতে পাঠান মাদককারবারীদের কাছে। রাফি কুমারখালী পৌঁছানোর পর মাদককারবারীরা তাকে ৪ দিন আটকে রাখে এবং তিন লাখ টাকা চাঁদা দাবী করে। গত শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী রাব্বি রাফিকে নিয়ে সদকী পৌঁছালে রাফি দৌড়ে পালিয়ে গিয়ে স্থানীয়দের জানায় তাকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা রাব্বি সহ তাদের দুজনকেই সদকী দাখিল মাদ্রাসায় আটকে রাখেন। এবং শনিবার সকালে কুমারখালী থানা পুলিশের কাছে তুলে দেন।

ভুক্তভোগী রাফি জানান, সালমান তাকে কুমারখালীতে পাঠানোর পর লাবু, হাবিব ও মুন নামের তিনজন তাকে আটকে রেখে চাঁদা দাবী করে। পরবর্তীতে রাব্বি তাকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে গিয়ে স্থানীয়দের জানালে তারা তাকে উদ্ধার করে পরেরদিন থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, মামলার বাদী রাফি খুলনা থেকে কুমারখালীতে বেড়াতে আসে। পরবর্তীতে আসামীরা তাকে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে। এবং উদ্ধার ব্যক্তি বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ইতিমধ্যে দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com