শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কুড়িগ্রামে ইসলামি ছাত্রশিবিরের“ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে ইসলামি ছাত্রশিবিরের“ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীদের নিয়ে “ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম উপজেলা সদর মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ঢাকা মহানগর পূর্বের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম”-এর উদ্দেশ্য শুধু পেশা বেছে নেওয়া নয়; বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্যকে স্পষ্ট করা। আমরা চাই, তোমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হয়েই থেমে না যাও—বরং সমাজের জন্য আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলো।

মনে রেখো, সফল ক্যারিয়ারের মূল হলো — পরিশ্রম, সততা ও আল্লাহভীতি। যে ব্যক্তি তার লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পরিশ্রম করে, তার সফলতা শুধু নিশ্চিত নয়, বরং স্থায়ীও হয়।

আসুন, আমরা সবাই মিলে এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল — যারা দেশের ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মতিন ফারুকী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা এবং শাহজালাল সবুজ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

প্রোগ্রামে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার দায়িত্বশীল ও বিভিন্ন উপজেলার সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর পরিবেশে দোয়া ও নসিহার মাধ্যমে সমাপ্ত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com