ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বখতিয়ার আলম। তিনি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। রোববার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এস এম বখতিয়ার আলম আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বখতিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ট্রেজারার ও বর্তমানে বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বেশ কিছু প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। এ ছাড়া এস এম বখতিয়ার আলম অলাভজনক প্রতিষ্ঠান ‘হিল বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের চার্টার্ড সদস্য।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বখতিয়ার আলম। তিনি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। রোববার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এস এম বখতিয়ার আলম আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বখতিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ট্রেজারার ও বর্তমানে বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বেশ কিছু প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। এ ছাড়া এস এম বখতিয়ার আলম অলাভজনক প্রতিষ্ঠান ‘হিল বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের চার্টার্ড সদস্য।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত