ঢাকা    শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

শুরু হলো বিকাশ, নগদ, রকেটে আন্তঃলেনদেন

শুরু হলো বিকাশ, নগদ, রকেটে আন্তঃলেনদেন
আজ (শনিবার) থেকে দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) চালু হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যেকোনো এমএফএস ব্যবহারকারী এখন সরাসরি একে অপরের ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই সেবায় ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো, যা এতদিন শুধু ব্যাংক টু ব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হতো। আগে এ ধরনের লেনদেনে ‘বিনিময়’ অ্যাপের প্রয়োজন হতো, যা ছিল সময়সাপেক্ষ। এখন থেকে কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই সরাসরি টাকা আদান–প্রদান করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এক এমএফএস থেকে অন্য এমএফএসে ১,০০০ টাকা পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ দিতে হবে। ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএসে টাকা পাঠানোর খরচ সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শুরু হলো বিকাশ, নগদ, রকেটে আন্তঃলেনদেন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
আজ (শনিবার) থেকে দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) চালু হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যেকোনো এমএফএস ব্যবহারকারী এখন সরাসরি একে অপরের ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই সেবায় ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো, যা এতদিন শুধু ব্যাংক টু ব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হতো। আগে এ ধরনের লেনদেনে ‘বিনিময়’ অ্যাপের প্রয়োজন হতো, যা ছিল সময়সাপেক্ষ। এখন থেকে কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই সরাসরি টাকা আদান–প্রদান করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এক এমএফএস থেকে অন্য এমএফএসে ১,০০০ টাকা পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ দিতে হবে। ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএসে টাকা পাঠানোর খরচ সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত