ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

অ্যাপে ভোটার জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানার সুবিধা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের উদ্যোগে চালু করা হয়েছে ‘Smart Election Management BD’ নামের একটি মোবাইল অ্যাপ। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। অ্যাপটিতে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি কেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, ভোটারের বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব এবং ম্যাপ দেখার সুবিধা রয়েছে। ফলে ভোটাররা আগেই ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারবেন। এছাড়া অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনা এবং নির্বাচনি ফলাফলও জানা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অ্যাপে ভোটার জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানার সুবিধা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের উদ্যোগে চালু করা হয়েছে ‘Smart Election Management BD’ নামের একটি মোবাইল অ্যাপ। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। অ্যাপটিতে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি কেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, ভোটারের বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব এবং ম্যাপ দেখার সুবিধা রয়েছে। ফলে ভোটাররা আগেই ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারবেন। এছাড়া অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনা এবং নির্বাচনি ফলাফলও জানা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত