ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো

  নাটোর-৩ সিংড়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সিংড়া গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এমপি অধ্যক্ষ আনু বলেন,ঐতিহ্যগতভাবেই সিংড়ার মানুষ ভালো ও শান্তিপ্রিয়। এখানকার মানুষের বড় চাহিদা নেই, তাদের মূল আকাঙ্খা হলো নিরাপত্তা ও শান্তি। ভোটের সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এটি আমি নিশ্চিত হয়েছি। যারা অপরাধ করবে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা কাউকে ক্ষমা নেই। তিনি আরও জানান, ৫ তারিখের পরে যারা সিংড়ায় চাঁদাবাজি করেছে, তাদের জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষণ দিয়েছে। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। শিক্ষকতা ছিল আমার পেশা, জীবনে কারো ক্ষতি করিনি। শেষ জীবনে আমার নিজস্ব চাহিদা নেই; আমি সিংড়ার জন্য, সিংড়ার মানুষের জন্য কিছু করতে চাই। প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই। সবাইকে নিয়ে একটি সুন্দর ও শান্তির সিংড়া গড়ব। এমপি আনু ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, আজকের দিনে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো আন্দোলনের জন্য কারও রক্ত দিতে হবে না। নতুন বাংলাদেশে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুল নূর, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, খলিল মাহমুদ, সৌরভ সোহরাব, জুলহাজ কায়েম ও ইব্রাহিম আলী প্রমুখ।

ভিশন বাংলা ২৪

শনিবার, ৩০ মে ২০২৬

নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত