ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

লিও ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেনী থেকে আফলাম মাহমুদ রাসেল: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাবের অংশ হিসেবে ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের উদ্যোগে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মধ্যম নিচিন্তা জামেয়া আহমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চর্ম, শিশু, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ডেন্টাল চেক-আপ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আনোয়ার হোসেন ভূইয়া, জেলা গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সাবেক প্যানেল মেয়র, ফেনী পৌরসভা ও কো-ফাউন্ডার, ফেনী লায়ন্স ফ্যামেলি; রবিউল আলম মাহবুব, সাবেক চেয়ারম্যান, ৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদ; লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, চাটার্ড প্রেসিডেন্ট, ফেনী ও ক্লাব কো-এডভাইজর, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব; এবং হুমায়ূন খন্দকার, সদস্য সচিব, ৮ নং রাধানগর ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও এস জেড অপু, প্রেসিডেন্ট, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন দীন মোহাম্মদ, লায়ন দীন মোহাম্মদ দিনু, লায়ন রইসুল ইসলাম রিমন, লায়ন আশরাফুল আলম আরমান, লায়ন এস এম সাহেদ, লিও মোঃ কাউসারসহ ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের নেতৃবৃন্দ—লিও আল আমিন (ভাইস প্রেসিডেন্ট), লিও তৌহিদুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট), লিও কাজী মানিক (সেক্রেটারি) এবং অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আনোয়ার হোসেন ভূইয়া বলেন, “লিও ক্লাবের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয়। সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণরা যে ভূমিকা রাখছে, তা একটি মানবিক ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” সভাপতির বক্তব্যে লিও এস জেড অপু বলেন, “Service Above Self এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। সীমিত সামর্থ্য নিয়েও আমরা চেষ্টা করছি যেন সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” বিশেষ অতিথি ও সাবেক চেয়ারম্যান রবিউল আলম মাহবুব বলেন, “এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা একটি বড় সহায়তা।” একজন সেবাগ্রহীতা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এ ধরনের উদ্যোগ আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা।” উল্লেখ্য, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১২ মে ২০২৬

লিও ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত