সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ে ছাড়াই সন্তানের মা হতে চান একতা কাপুর

বিয়ে ছাড়াই সন্তানের মা হতে চান একতা কাপুর

বড় পর্দায় তো বটেই, ছোট পর্দায়ও তার রাজত্ব। তাকে বলা হয়, ‘ডেইলি সোপ কুইন’।

টিভি সিরিয়ালের এক নতুন মাত্রা যোগ করেছেন তিনি। সেই সঙ্গে তাল মিলিয়ে প্রযোজনা করছেন সিনেমাও। কিন্তু বয়স তো থেমে নেই। নেই কোনো জীবন সঙ্গী। আর তাই সন্তানের কথা ভাবছেন একতা কাপুর! তবে বিয়ে ছাড়াই!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ একতা কাপুর বলেন, আমি একটি বিষয় জানি যে আমার সন্তান চাই, কিন্তু বিয়ে নয়। আমি জানি না কেন? আমার কাছে নিজের জন্য সময় নেই। আমি সময় পেলে স্পা যেতে চাইবো।’

এর কারণ হিসেবে ৪২ বছর বয়সী অভিনেত্রী বলেন, আমার বন্ধুরা যারা বিয়ে করেছিল, সকলেই এখন তালাকপ্রাপ্ত। ইদানিং এতো ডিভোর্স দেখতে দেখতে মনে হয়, আমার ধৈর্য অনেক বেড়ে গেছে। মনে হয়, আমি অন্তত অপেক্ষা করতে শিখেছি। একটা বিষয় খুব পরিষ্কার, বিয়ে কবে করবো জানি না, তবে আমি সন্তানের মা হতে চাই।’

একতা কে জিজ্ঞেস করা হয়েছিল তার ভাই তুষার এবং ভালো বন্ধু কারণ জোহার বাবা হয়েছেন।

তখন একতা বলেন, তিনি জানেন না এটা কখন সম্ভব হবে। তবে এখন তিনি খুব ব্যস্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com