ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র বিশ্বরোড তিন রাস্তার মোড় এখন নিত্যদিনের যানজটের অভিশাপে জর্জরিত। জেলার এই প্রধান সংযোগস্থল থেকেই একদিকে চট্টগ্রাম বিভাগ এবং অন্যদিকে সিলেট বিভাগের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হলেও, মোড়টির অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই তিন রাস্তার মোড়ে লেগেই থাকে দীর্ঘ যানজট। বিশেষ করে সিএনজি, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত চলাচল এবং মোড়ের মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর পাশাপাশি, মোড়ের পাশেই চলমান রাস্তা সংস্কার কাজের কারণে সড়কের একাংশ দখল হয়ে থাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য দূরত্ব পাড়ি দিতেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে।

  এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার পাশে কাজ চলার কারণে রাস্তাটা সরু হয়ে গেছে। তার ওপর এখানেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে।” শুধু যানজটই নয়, নির্মাণ কাজের কারণে সৃষ্ট ধুলাবালি পুরো এলাকাজুড়ে পরিবেশ দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার কাজ শেষ করে মোড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। পাশাপাশি, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জনগণের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ মোড়টিকে যানজটমুক্ত ও বাসযোগ্য পরিবেশে ফিরিয়ে আনবে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র বিশ্বরোড তিন রাস্তার মোড় এখন নিত্যদিনের যানজটের অভিশাপে জর্জরিত। জেলার এই প্রধান সংযোগস্থল থেকেই একদিকে চট্টগ্রাম বিভাগ এবং অন্যদিকে সিলেট বিভাগের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হলেও, মোড়টির অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই তিন রাস্তার মোড়ে লেগেই থাকে দীর্ঘ যানজট। বিশেষ করে সিএনজি, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত চলাচল এবং মোড়ের মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর পাশাপাশি, মোড়ের পাশেই চলমান রাস্তা সংস্কার কাজের কারণে সড়কের একাংশ দখল হয়ে থাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য দূরত্ব পাড়ি দিতেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে।

  এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার পাশে কাজ চলার কারণে রাস্তাটা সরু হয়ে গেছে। তার ওপর এখানেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে।” শুধু যানজটই নয়, নির্মাণ কাজের কারণে সৃষ্ট ধুলাবালি পুরো এলাকাজুড়ে পরিবেশ দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার কাজ শেষ করে মোড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। পাশাপাশি, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জনগণের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ মোড়টিকে যানজটমুক্ত ও বাসযোগ্য পরিবেশে ফিরিয়ে আনবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত