সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তিন ছেলেকে নিয়ে ডেভিড বেকহ্যামের দুঃখ

তিন ছেলেকে নিয়ে ডেভিড বেকহ্যামের দুঃখ

ডেভিড বেকহ্যাম নামটা ফুটবল ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে। খেলোয়াড়ী জীবনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, মিলান, লা গ্যালাক্সি, পিএসজির মতো বড় বড় দলের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। বছর কয়েক আগে বেকহ্যাম একবার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমার ছেলেরা আমার মতো ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ফুটবল খেললে আমি সব থেকে খুশি হব।’ কিন্তু আশ্চর্য হলেও সত্য, সেই বেকহ্যামের তিন ছেলে না কি ফুটবলে পা ছোঁয়াতে চায় না!

বেকহ্যামের তিন ছেলে ব্রুকলিন, রোমিও ও ক্রুজের বয়স যথাক্রমে ১৯, ১৫ ও ১৩ বছর। বড় ছেলে ব্রুকলিন নিউ ইয়র্কে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন। রোমিও ফ্যাশন জগতে হাত পাকানোর চেষ্টায় আছে। আর ছোট ছেলে ক্রুজ ছোট থেকেই গান-বাজনা নিয়ে ব্যস্ত। তারা কেউ বাবার জগতে প্রবেশ করতে চায়না। স্বাভাবিকভাবেই ফুটবল নিয়ে ছেলেদের উদাসীনতায় মন ভেঙেছে বেকহ্যামের।

গণমাধ্যমের সামনে খোলাখুলি এই ফ্রি-কিক স্পেশালিস্ট বলেছেন, ‘আমার ছেলেদের ফুটবলার হয়ে ওঠার প্রতিভা ছিল। কিন্তু ওরা খেলাধূলা নিয়ে আগ্রহী নয়। ছেলেরা যেটা ভালবাসে করতে পারে। তবে ওদের মধ্যে একজন অন্তত ফুটবলার হলে আমার স্বপ্নপূরণ হত।’

ছেলেদের নিয়ে আশা ছাড়লেও ৬ বছরের মেয়ে হারপারকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বেকহ্যাম। তার ভাষায়, ‘আমার মেয়ে হারপার প্রতি রবিবার ফুটবল খেলতে যায়। কয়েকদিন তো দেখলাম ও সমবয়সী ছেলেদেরও ফুটবেল টেক্কা দিচ্ছে। ওর কিন্তু ফুটবলে প্রচণ্ড উত্সাহ। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com