সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে না : বাঁধন

শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে না : বাঁধন

ভিশন বাংলা নিউজ:  দহন নামের একটি ছবি নির্মাণ করছেন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন। এই বিষয়টি প্রকাশ করা হয়েছে আগেই। পরে জানানো হয়েছে নতুন আরও একজনকে নায়িকা হিসেবে নেয়া হচ্ছে। কিন্তু কে হচ্ছেন? আরেকজন নায়িকা। বেশ আলোচনা সমালোচনার ঘোষণা এল নায়িকা হচ্ছেন আজমেরি হক বাঁধন।

কিন্তু সেই প্রতীক্ষিত ছবিটিই আর করছেন না বাঁধন। জানা গেছে শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে এই লাক্স সুন্দরীর। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাঁধন বলেন, শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে না। আসলেই অনেক প্রতীক্ষিত ছবি ছিল। কিন্তু ভাগ্য সহায় নেই। তবে আগামীতে জাজের ছবিতে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই লাক্স তারকা।

রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জানানো হয়, ‘দহন’-এর নায়িকা হতে যাচ্ছেন বাঁধন। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এই ছবিতে কাজের জন্য তিনি কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন। বাইক চালানো শিখেছেন, ১৬ কেজি ওজন কমিয়েছেন। এই ছবির শুটিং শুরুর কথা ছিল ১০ মে। কিন্তু অনুমতি না পাওয়ায় শুটিং পেছাতে হয়েছে। নতুন করে যখন শুটিংয়ের তারিখ নির্ধারণ করেছে জাজ, তখন জানা গেল ওই তারিখে বাঁধনের শিডিউল নেই। তিনি ব্যস্ত থাকবেন পারিবারিক কাজে।

দহন ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম-পূজা। এখানে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজাকে দেখা যাবে গার্মেন্টস কন্যার চরিত্রে। জানা গেছে, দহন একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com